ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো পুনরুদ্ধারের দাবি ইরানের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১২:০৭:১০ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১২:০৭:১০ অপরাহ্ন
হরমুজে ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো পুনরুদ্ধারের দাবি ইরানের ফাইল ছবি
হরমুজ প্রণালির আশপাশে থাকা ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টিতে আবারও প্রবেশাধিকার ও কার্যক্রম পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে ইরান। এর মাধ্যমে দেশটি এখন এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা অর্জন করেছে। মার্কিন গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে সোমবার (১৩ মে) নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এই ঘাঁটিগুলোর ভেতরে মোবাইল লঞ্চার ব্যবহার করে ক্ষেপণাস্ত্রগুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারে। এতে আরও বলা হয়, এই ঘাঁটিগুলোর কয়েকটিতে এমন উৎক্ষেপণ প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। 

গোয়েন্দা তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির নিকটবর্তী ৩৩টি ঘাঁটির মধ্যে এখন মাত্র ৩টি ঘাঁটি ইরানের জন্য পুরোপুরি অকার্যকর বা অপ্রবেশযোগ্য রয়েছে।বাকি ৩০টি ঘাঁটি সচল হওয়ায় ইরান এখন এই জলপথে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ ও হুমকির সক্ষমতা ফিরে পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন  


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ