ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​দোকানপাট, শপিং মল খোলা রাখার সময় নির্ধারণ করে বিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৭:২৭:১২ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৭:২৭:১২ অপরাহ্ন
​দোকানপাট, শপিং মল খোলা রাখার সময় নির্ধারণ করে বিজ্ঞপ্তি ​ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মার্কেট, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার নতুন সময় নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মালিক সমিতি জানিয়েছে, আজ থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান, ব্যবসাপ্রতিষ্ঠানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী বাংলাদেশ দোকান মালিক সমিতিকে অবহিত করেন যে ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সময় বর্ধিত করা হয়েছে।

তবে কোনো আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দোকান মালিক সমিতি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ