ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৫-২০২৬ ১০:৫৪:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-০৫-২০২৬ ১০:৫৪:৫৩ পূর্বাহ্ন
লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ফাইল ছবি
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন দুই বাংলাদেশি প্রবাসী। সোমবার (১১ মে) দুপুরে নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় নিজেদের বাসায় থাকা অবস্থায় প্রাণ হারান তারা। নিহত দুজনই সাতক্ষীরার বাসিন্দা।

নিহতরা হলেন শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর এলাকায়। অন্যদিকে নাহিদুল ইসলামের বাড়ি আশাশুনির কাদাকাটি এলাকায়।

লেবাননে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সোমবার (১১ মে) দুপুর ১২টার দিকে ইসরায়েলি বিমান হামলা হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে মরদেহ নাবাতিয়েহর একটি হাসপাতালে নেওয়া হয়।

দুই প্রবাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে তারা।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মরদেহ দেশে পাঠানোসহ পরবর্তী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন  


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ