মিরপুর স্টেডিয়ামে ফ্লাডলাইটে আগুন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-০৫-২০২৬ ০৫:০৪:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৫-২০২৬ ০৫:০৪:১৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। রোববার (১০ মে) দ্বিতীয় সেশনের ঠিক শেষ মুহূর্তে ঘটল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের কয়েকটি ফ্লাডলাইটে হঠাৎই আগুন ধরে যেতে দেখা যায়।
সাধারণত টেস্ট ম্যাচে ফ্লাডলাইট জ্বালানোর প্রয়োজন পড়ে না। কিন্তু আজ পড়েছিল। কারণ মেঘলা পরিবেশের কারণে আলো কমে আসছিল, সে কারণেই ফ্লাডলাইট জ্বালাতে হয়েছিল।
জ্বালাতে না জ্বালাতেই বাধল বিপত্তি। আগুন লেগে গেল ফ্লাডলাইটে। প্রেসিডেন্টস বক্সের ঠিক পেছনের ফ্লাডলাইটে এই আগুন লেগেছে। যদিও বিষয়টি অত গুরুতর নয়।
এ আগুনের কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের আগস্টে স্টেডিয়ামটির পূর্ব পাশের গ্যালারির ফ্লাডলাইটে আগুন লেগেছিল। এবারের ঘটনাটি ঘটেছে দক্ষিণ পাশের ফ্লাডলাইটে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স