কোন ছক বেঁধে দেয়ার সুযোগ হচ্ছে না সোশ্যাল মিডিয়ার কার্যক্রমে: তথ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-০৫-২০২৬ ০১:৫০:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৫-২০২৬ ০১:৫০:৩৬ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সোশ্যাল মিডিয়ার কাজের নির্দিষ্ট নীতিমালা না থাকা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা।
রোববার (১০ মে) সকালে রাজধানীর ডেফোডিল ভবনে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আয়োজিত জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী তিনি বলেন, এখনকার গণমাধ্যম জগতের বড় প্লার্টফরম হচ্ছে সোশ্যাল মিডিয়া। কিন্তু রাষ্ট্র এখনও এনালগ সিস্টেমে দাঁড়িয়ে আছে। বাটন ফোনের মতো। যার ফলে কোন ছক বেঁধে দেয়ার সুযোগ হচ্ছে না সোশ্যাল মিডিয়ার কার্যক্রমে। তবে রাষ্ট্রের অবকাঠামোকে ডিজিটালাইজেশন করতে কাজ করছে সরকার।
এ সময় তরুণদের মূল্যবোধ তৈরি করতে পারে এমন কনটেন্ট যাতে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয় এমন আহ্বান জানান বক্তারা। স্থায়ী শিক্ষা কমিশনের উপর জোর দিয়ে আলোচকরা বলেন, একইসঙ্গে পাঠ্যক্রমে নৈতিকতার শিক্ষাতে যুক্ত করার পরামর্শ উঠে আসে অনুষ্ঠানে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স