ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​সংকট মোকাবিলায় সরকার-বিরোধী দল ঐক্যবদ্ধ: হুইপ দুলু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০৮:২৬:০১ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০৮:২৭:৫০ অপরাহ্ন
​সংকট মোকাবিলায় সরকার-বিরোধী দল ঐক্যবদ্ধ: হুইপ দুলু ​ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

শনিবার (৯ মে) বিকালে নলডাঙ্গা পৌরসভায় পৌর ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, “বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছে। ইরান-আমেরিকা যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের নেতা সংসদে বলেছেন, সরকার ও বিরোধী দল দেশের এই সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধ হয়েছে। জাতীয় স্বার্থে এই ঐক্য ধরে রাখতে হবে।”

অনুষ্ঠানে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নলডাঙ্গা পৌরসভা ও নাটোর সদর  ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মোঃ আল এমরান খান, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নলডাঙ্গা পৌরসভার পৌর প্রশাসক মোঃ আশিকুর রহমান, নলডাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও সহকারী প্রকৌশলী মোঃ সাগর মন্ডল,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, নাসিম উদ্দিন নাসিমসহ দলের নেতৃবৃন্দ।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ