ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​লাইফ সাপোর্টে কারিনা কায়সার, দোয়া চেয়েছেন কায়সার হামিদ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০৭:৫৪:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০৭:৫৬:৩০ অপরাহ্ন
​লাইফ সাপোর্টে কারিনা কায়সার, দোয়া চেয়েছেন কায়সার হামিদ ​ছবি: সংগৃহীত
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে নেয়া হয়েছে লাইফ সাপোর্টে।

শনিবার (৯ মে) দুপুরে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তার বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

তিনি জানান, কারিনার অবস্থার অবনতি হলে শুক্রবার (৮ মে) রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

কায়সার হামিদ বলেন, ‘অবস্থা খুব একটা ভালো নয়। ওর আগে একটু ফ্যাটি লিভার ছিল, কিন্তু অবহেলা করেছে, ওষুধ ঠিকমতো খায়নি। তো হঠাৎ ইনফেকশন হয়ে গেছে, এর মধ্যে আবার হেপাটাইটিস এ–তে আক্রান্ত হয়েছে। আইসিইউতে ছিল, গতকাল লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে দেয়া হয়েছে।’

সবার কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ বলেন, ‘সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন কারিনা কায়সার। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ, ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ