ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুয়া গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১২:৫৩:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১২:৫৩:০৩ অপরাহ্ন
খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুয়া গ্রেপ্তার ফাইল ছবি
খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিতেন বড়ুয়া বাংলাদেশ সংবাদ সংস্থা ও সময় টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি। তিনি খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কিসলু জানিয়েছেন, জিতেন বড়ুয়ার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের সময় দায়ের পাঁচটি জিআর মামলা রয়েছে। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রুজু হওয়া পাঁচটি মামলার মধ্যে চারটিই কয়েক বছর আগে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘটিত ঘটনার মামলা। আর একটি হলো, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার অভিযোগে মামলা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল থেকে দুজন সাদা পোশাকের পুলিশকে জিতেন বড়ুয়াকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলতে দেখা গেছে। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, প্রতিহিংসার বশবর্তী হয়ে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে অনেককে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ