ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​গাঁজাসহ দুই সহোদরা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০২:১১:২০ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০২:১১:২০ অপরাহ্ন
​গাঁজাসহ দুই সহোদরা গ্রেপ্তার ​ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার হয়েছে আপন দুই বোন। এরা হলেন নুনগোলা কেডিসিপাড়া এলাকার হযরত আলীর দুই মেয়ে সাজেদা বেগম (৫৪) ও শাহিদা বেগম (৫৮)। 

বুধবার (৬ মে) সন্ধ্যায় তাদের নিজ বাড়ি থেকে এক কেজি ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ