ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০১:৩৩:০২ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০২:৩৮:০২ অপরাহ্ন
ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ছবি : সংগৃহীত
ওয়াকফ সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এসব সম্পদের আয় থেকে জনকল্যাণমূলক কার্যক্রমের পরিধি আরও বাড়াতে হবে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে সচিবালয়ে বাংলাদেশ ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ওয়াকফ সম্পত্তি কোনোভাবেই অনৈতিকভাবে ব্যবহারের সুযোগ নেই। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকালে ওয়াকফ প্রশাসক প্রধানমন্ত্রীর কাছে দেশের ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার বর্তমান চিত্র ও চলমান কার্যক্রম তুলে ধরেন।

এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, শামীম কায়সাল লিংকন এমপি এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ