ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬ , ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০২:২৭:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০২:২৭:০৫ অপরাহ্ন
কলাপাড়ায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ফোকাস বাংলা নিউজ
বোরো ধানসহ ফসলের লাভজনক মূল্য প্রদান, লটারি বাতিল করে খোদ কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা, ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণ প্রদান ও সকল খালের ইজারা বাতিল করে খননের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকরা মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে। 

বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে বুধবার বেলা ১১ টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরি পট্টিতে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন কমরেড নাসির তালুকদার, কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান, মো. রফিকুল ইসলাম, নয়নাভিরাম গাইন, আবুল কালাম প্রমুখ।  পরে কৃষকরা শহরে বিক্ষোভ মিছিল করেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ