তিতাস গ্যাসের বন্ধ রাইজারে অবৈধ গ্যাস সংযোগ, গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০৫-২০২৬ ০১:২২:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৫-২০২৬ ০১:২২:২৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জয়দেবপুরে তিতাস গ্যাসের স্থায়ীভাবে বন্ধ করা একটি রাইজার অবৈধভাবে চালু করে গ্যাস সংযোগ দেওয়ায় মো. ইকবাল হোসেন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতাস গ্যাসের জয়দেবপুর আঞ্চলিক বিক্রয় বিভাগের আওতাভুক্ত গাছা থানাধীন ছয়দানা হাজিরপুকুর পশ্চিমপাড়ায় মোতালিব হোসেনের বাড়ির অবৈধ গ্যাস সংযোগ সোমবার (৪ মে) বিশেষ অভিযানে বিচ্ছিন্নপূর্বক কিল (স্থায়ীভাবে বন্ধ) করা হয়। পরবর্তীতে তিতাস গ্যাসের কোনরূপ অনুমোদন ব্যতীত ওই রাইজারটি অবৈধভাবে পুনঃনির্মাণ করে গ্যাস সংযোগ প্রদানকালে স্থানীয় লোকজন মো. ইকবাল হোসেনকে (জাতীয় পরিচয়পত্র নং-৭৩২১০৯১২৮৭) আটক করে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে ফোনে অবহিত করে।
তিতাস গ্যাসের কর্মকর্তা ও কর্মচারীদের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সাথে যোগাযোগ করে মো. ইকবাল হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় তিতাস গ্যাসের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স