ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৮:৩৭:২২ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৮:৩৭:২২ অপরাহ্ন
​তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা ​ছবি: সংগৃহীত
মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মঙ্গলবারের (৫ মে) এক সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে এই কেন্দ্র।

সতর্কবার্তায় বলা হয়, হবিগঞ্জ জেলা সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

নেত্রকোণা জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলীয় হাওর অববাহিকার নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে বলা হয়েছে, এই অঞ্চলের মোট নয়টি নদী ১১টি পয়েন্টে প্রাক-মৌসুমী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ