বস্তিতে পাওয়া গেল একাধিক সুড়ঙ্গপথ, বিলাসবহুল এসি কক্ষ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৫-০৫-২০২৬ ০৪:৩৮:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৫-২০২৬ ০৬:১৬:০৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে হাজী মাজার বস্তি, কেরানীর টেকসহ বিভিন্ন স্থান থেকে ৫০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় একাধিক মাদক বিক্রয় কক্ষ সিলগালা করে দেওয়া হয়।
মঙ্গলবার (৫ মে) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই বিশেষ অভিযান চলে।
পুলিশ জানায়, টঙ্গী মাজার বস্তিতে মাদকবিরোধী মেরাথন অভিযান চলছে।
আজ ৫০ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। অভিযানকালে বস্তিতে একাধিক শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ খুঁজে পেয়েছে পুলিশ। এসব বিলাসী কক্ষ ও কক্ষের সঙ্গে সংযুক্ত একাধিক সুড়ঙ্গপথের সন্ধান পাওয়া গেছে।
বাইরে থেকে তালাবদ্ধ রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মাদক ও মাদক সেবনের আলামত জব্দ করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান ১৬ জন ও গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৈয়দ মিজানুল হক ২ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে বলে জানান।
অভিযানের বিষয়ে নেতৃত্ব দেওয়া জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, ‘মাদক পুরোপুরি নির্মূলে কাজ চলছে। আজকে মাদক বিক্রয়কেন্দ্রগুলো সিলগালা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।’
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স