ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​কে কতদিন শাসন করেছেন পশ্চিমবঙ্গ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৩:১০:২১ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৩:১০:২১ অপরাহ্ন
​কে কতদিন শাসন করেছেন পশ্চিমবঙ্গ ​ছবি: সংগৃহীত
ভারতের বাংলা ভাষাভাষী রাজ্য পশ্চিমবঙ্গে বিভিন্ন দল ও সরকার শাসন করেছে। সর্বশেষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ বছর ক্ষমতায় ছিলেন। এর আগে জ্যোতি বসু টানা ২৩ বছর রাজ্য শাসন করেন।

১৯৪৭ সালের আগস্ট থেকে ১৯৫০ সালের জানুয়ারি পর্যন্ত রাজ্যের প্রধান নির্বাহীকে 'প্রধানমন্ত্রী' বলা হতো। পরে 'মুখ্যমন্ত্রী' পদবি চালু হয়। প্রথম প্রধানমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ মাত্র পাঁচ মাস দায়িত্ব পালন করেন। তারপর বিধানচন্দ্র রায় ১৯৬২ সাল পর্যন্ত টানা ১৪ বছর প্রথমে প্রধানমন্ত্রী ও পরে মুখ্যমন্ত্রী ছিলেন।

বিধানচন্দ্র রায়ের মৃত্যুর পর প্রফুল্লচন্দ্র সেন অবশিষ্ট মেয়াদে দায়িত্ব নেন। ১৯৬৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত রাজ্যে চারটি জোট সরকার গঠিত হয় এবং তিনবার রাষ্ট্রপতি শাসন জারি হয়। পরে সিদ্ধার্থশঙ্কর রায়ের নেতৃত্বে কংগ্রেস পাঁচ বছরের পূর্ণ মেয়াদে সরকার চালায়।

১৯৭৭ সালের নির্বাচনে বামফ্রন্ট জয়লাভ করে। জ্যোতি বসু টানা ২৩ বছর মুখ্যমন্ত্রী থাকেন, যা একটি সর্বভারতীয় রেকর্ড ছিল। ২০১৮ সালে সিক্কিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং এই রেকর্ড ভাঙেন। জ্যোতি বসুর পদত্যাগের পর বুদ্ধদেব ভট্টাচার্য এক দশক নেতৃত্ব দেন।

২০১১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়। ১৯ মে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। ২০১২ সালে তৃণমূল কংগ্রেস ইউপিএ ছেড়ে বেরিয়ে আসে এবং পরবর্তী নির্বাচনে পুনর্নির্বাচিত হয়। ২০২৬ সালের ৪ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। বিজেপির কাছে পরাজিত হয় তৃণমূল কংগ্রেস ও তিনি নিজেও হেরে যান।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ