ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​শতাধিক আসন লুট করেছেন বিজেপি নেতারা, অভিযোগ মমতার

আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০২:৩৩:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৪:২৭:১৪ অপরাহ্ন
​শতাধিক আসন লুট করেছেন বিজেপি নেতারা, অভিযোগ মমতার ​ছবি: সংগৃহীত
ফুলের মালা দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুই আসনে জয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। প্রথমবারের মতো বাংলা জয় করল বিজেপি। তাদের ভাষ্য, বাংলার মানুষ গেল ১৫ বছর মমতা ব্যানার্জির তৃণমূলকে সময় দিয়েছে। কিন্তু মমতা তাদের জন্য কিছুই করেনি।

বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, মানুষ আমাকে জয়ী করেছে, বিজেপির কাছে তাদের অনেক প্রত্যাশা। তারা মমতা ব্যানার্জিকে ১৫ বছর দিয়েছে, তিনি কিছুই করেননি।

এদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপি আসন চুরি করে জিতেছে। সাধারণ মানুষের রায় তারা মেনে নেয়নি। রাজ্যজুড়ে ১০০টির বেশি আসন বিজেপি নেতারা লুট করেছেন বলে অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার।

তিনি বলেন, বিজেপি ১০০টিরও বেশি আসন লুট করেছে। নির্বাচন কমিশন বিজেপিরই কমিশন। আমি সিও এবং মনোজ আগরওয়ালের কাছেও অভিযোগ করেছি, কিন্তু তারা কিছুই করছেন না। আপনারা কী মনে করেন এটা একটা জয়? নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী একসঙ্গে মিলে যা কিছু করেছেন, তা সম্পূর্ণ বেআইনি।

ফল মোটামুটি নিশ্চিত হওয়ার পর থেকেই বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের মারধর করছে বলেও অভিযোগ উঠছে। এমনকি খোদ মমতাকেই নাকি লাথি মারা হয়েছে।

তিনি বলেন, তিনটা থেকে ওরা আমাদের কর্মীদের মারছে। এমনকি আমাকেও লাথি মেরেছে। সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিয়েছে।

তবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলছেন, মারামারি-ধ্বস্তাধ্বস্তি বিজেপির এজেন্ডায় নেই। চোর-গুণ্ডাদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তার ভাষায়, বিজেপি সরকার আগামী দিনে যারা গুণ্ডা ও চোর, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। তাদের মারধর করার কোনো প্রয়োজন নেই। আমরা তৃণমূল কংগ্রেসের মতো দুষ্কৃতিমূলক কাজ করি না। এটি বিজেপির এজেন্ডায় নেই। মমতার দিন শেষ। হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে, এমনকি সিপিএম ভোটাররাও আমাকে ভোট দিয়েছে।

২৯৪ আসনের মধ্যে ২৯৩টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ২০৬টি আসন পেয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয় লাভ করেছে বিজেপি। গেল তিনবারের ক্ষমতাসীন তৃণমূল এবার পেয়েছে কেবল ৮১টি আসন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ