জ্বালানি খাতে মিথেন নিঃসরণ রেকর্ডের কাছাকাছি: আইইএ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৪-০৫-২০২৬ ০৬:২৫:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৫-২০২৬ ০৬:২৫:৩২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
২০২৫ সালে জ্বালানি খাত থেকে মিথেন গ্যাসের নিঃসরণ রেকর্ডের কাছাকাছি পর্যায়ে ছিল। সোমবার (৪ মে) আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই নিঃসরণ কমাতে পারলে আন্তর্জাতিক বাজারে কয়েক বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা সম্ভব। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় বিষয়টি এখন শীর্ষ অগ্রাধিকার।
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গ্লোবাল মিথেন ট্র্যাকার ২০২৬ প্রতিবেদনে বলা হয়, ‘জ্বালানি খাতে মিথেন নিঃসরণ রেকর্ডের কাছাকাছি থাকায়, পরীক্ষিত ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করলে বছরে ২০০ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস বাজারে সরবরাহ করা সম্ভব।’
এতে আরও বলা হয়, অতিরিক্ত গ্যাস রপ্তানি সক্ষমতা থাকা কিছু দেশ ও আমদানিকারক দেশগুলো যদি তাদের গ্যাস ব্যবস্থায় সহজলভ্য মিথেন নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়ন করে, তবে খুব দ্রুত প্রায় ১৫ বিলিয়ন ঘনমিটার (বিসিএম) গ্যাস বাজারে আনা সম্ভব।
দীর্ঘমেয়াদে এ সব পদক্ষেপের মাধ্যমে প্রতিবছর প্রায় ১০০ বিসিএম গ্যাস সরবরাহ করা যেতে পারে।
পাশাপাশি জরুরি নয়Ñ এমন গ্যাস ফ্লেয়ারিং বন্ধ করলে, আরও ১০০ বিসিএম গ্যাস পাওয়া যেতে পারে।
উপগ্রহ তথ্য ও বিভিন্ন পরিমাপ কার্যক্রমের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে ২০২৫ সালের নিঃসরণ পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
একই সঙ্গে সম্ভাব্য নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সংশ্লিষ্ট ব্যয় নিয়েও বিশ্লেষণ করা হয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স