ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপিতে যোগ দিচ্ছেন ক্রিকেটার মেহরাব হোসেন অপি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৫-২০২৬ ১২:৩১:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০২:৪০:৫৮ অপরাহ্ন
এনসিপিতে যোগ দিচ্ছেন ক্রিকেটার মেহরাব হোসেন অপি ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান ও সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি।

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত। তিনি জানান, অপিকে দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া 
প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী মঙ্গলবার (৫ মে) তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেবেন।

জাতীয় নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী অঙ্গনের পরিচিত মুখদের দলে যুক্ত করার কার্যক্রম জোরদার করেছে এনসিপি। এরই ধারাবাহিকতায় ক্রীড়াঙ্গন থেকেও অপিসহ অনেকে যুক্ত হচ্ছেন বলে জানা গেছে।

মেহেরাব হোসেন অপি বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ নাম হিসেবে পরিচিত। জাতীয় দলের হয়ে প্রথম ওয়ানডে সেঞ্চুরি করার মাধ্যমে তিনি ইতিহাস গড়েন। অবসরের পরও ক্রীড়াঙ্গনে তার গ্রহণযোগ্যতা রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ