ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০৭:৩৬:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০৭:৩৬:৩৭ অপরাহ্ন
​পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার
রাজধানীর বনানীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়িতে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়েছে। এ ঘটনায় বাসের চালক ওমর ফারুককে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বনানী থানার বীর উত্তম জিয়াউর রহমান সড়কের চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি সড়ক দিয়ে যাওয়ার সময় ‘ট্রাস্ট মিনিবাস’ সার্ভিসের একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রতিমন্ত্রীর ব্যবহৃত গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ বাসটি জব্দ করে এবং চালক ওমর ফারুককে হেফাজতে নেয়। এ ঘটনায় প্রতিমন্ত্রীর গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ