ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ১১:১৩:৫২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ১২:৫৩:৪৬ অপরাহ্ন
বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে ফাইল ছবি
রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় তার সাড়ে তিন বছর বয়সি মেয়ে সাফিয়া আহত হয়েছে।  

বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মজ্জৎকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। 

সুমনের বন্ধু মফিজুল ইসলাম রুবেল জানান, সকালে মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশে দোকানে যাচ্ছিলেন সুমন। এ সময় হঠাৎ বজ্রপাতে মেয়ে কোল থেকে ছিটকে পড়ে যায় এবং মাটিতে লুটিয়ে পড়েন সুমন। 

স্বজনরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। 

মেয়ে সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, সুমন মন্ডলের আকস্মিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর শুনেছি। আমাদের একটি টিম ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছে। 
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ