ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​হরমুজ প্রণালিতে এবার ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০৬:২৫:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০৬:২৫:৪১ অপরাহ্ন
​হরমুজ প্রণালিতে এবার ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র ​ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধের অংশ হিসেবে ইরানের পতাকাবাহী একটি তেলের ট্যাংকার জব্দ করেছে মার্কিন নৌবাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, তাদের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’ অভিযান চালিয়ে ‘এম/টি স্ট্রিম’ নামের ওই ট্যাংকারটি থামিয়ে দেয়।

সেন্ট্রাল কমান্ডের দাবি, ট্যাংকারটি অবরোধ অমান্য করে ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল।

জাহাজ চলাচলের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘মেরিন ট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, জাহাজটিকে সর্বশেষ মালাক্কা প্রণালিতে অবস্থান করতে দেখা গিয়েছিল।

ইরান-সংশ্লিষ্ট তেলের ট্যাংকার এভাবে মাঝসমুদ্রে আটকে দেওয়ার ঘটনাকে এর আগেও ‘জলদস্যুতা ও সশস্ত্র ডাকাতি’ হিসেবে আখ্যায়িত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের এই সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: মিডল ইস্ট আই

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ