ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ১২:৪৫:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ১২:৪৫:০৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের সাক্ষাৎ ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন উপস্থিত ছিলেন।

তবে বৈঠকে ঠিক কোন বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, এ বিষয়ে পরে জানানো হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ