ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​নির্ধারিত সময়ে দেখা মেলেনি না উপজেলা কৃষি কর্মকর্তার!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০৬:৪১:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০৬:৪১:৩৮ অপরাহ্ন
​নির্ধারিত সময়ে দেখা মেলেনি না উপজেলা কৃষি কর্মকর্তার! ​ছবি: সংগৃহীত
ঠিক সময়ে অফিসে উপস্থিত থাকার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ গত ১৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠি পাঠায়। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হলেও মাঠ পর্যায়ে তা পুরোপুরি পালন হচ্ছে না। চট্টগ্রামের হাটহাজারীতে বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী সকাল ৯টার মধ্যে কর্মক্ষেত্রে উপস্থিত হচ্ছেন না। এতে ভোগান্তিতে পড়ছেন সেবাগ্রহীতারা। 

শীর্ষ পর্যায় থেকে দেওয়া এ নির্দেশনা কতটা পালন হচ্ছে, তা জানতে রোববার (২৬ এপ্রিল) চোখ রাখা হয়েছিল উপজেলার কৃষি অফিসে। সকাল ৯টায় কর্মঘণ্টা শুরু হলেও ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিস কক্ষে উপস্থিত হননি হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন। এছাড়া ওই সময়ে নির্ধারিত সময়ে অফিস কক্ষে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের দেখা মেলেনি। 

নাম প্রকাশ না করার শর্তে ঠিক সময়ে অফিসে আসা এক কর্মচারী জানান, অধিকাংশ দিন বেশিরভাগ কর্মকর্তা দেরি করে আসেন। বিশেষ করে জরুরি সভা না থাকলে কর্মকর্তারা সাড়ে ৯টার পর, কেউ ১০টায়ও অফিসে আসেন।

বিলম্বে অফিসে আসার বিষয়টি স্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, পারিবারিক অসুবিধার জন্য আজ রবিবার অফিসে আসতে দেরি হয়েছে। তবে এ বিষয়টি তিনি তার উর্ধ্বতন কর্তাকে জানিয়েছেন কিনা জানতে চাইলে, তিনি কোন সদুত্তর দিতে পারেনি। 

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, উপজেলা কৃষি কর্মকর্তা বিলম্বে অফিসে আসার বিষয়টি তিনি অবহিত হয়েছেন। তাই, সোমবার (২৭ এপ্রিল) উপজেলা সকল কর্মকর্তাদের নিয়ে একটি সভা আহ্বান করা হয়েছে। সভায় বিষয়টির ব্যাপারে সকল কর্মকর্তাকে সচেতন করা হবে।

এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম এর অতিরিক্ত উপ-পরিচালক মো. ওমর ফারুক জানান, যদি এই বিষয়টি ওই কর্মকর্তার অভ্যাসগত বিষয় হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ