ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘একটি রাজনৈতিক পক্ষ বিএনপিকে সরিয়ে ফ্যাসিস্ট সরকার আনতে চায়’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০২:১৯:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০৬:১৪:৪৩ অপরাহ্ন
‘একটি রাজনৈতিক পক্ষ বিএনপিকে সরিয়ে ফ্যাসিস্ট সরকার আনতে চায়’ ছবি : সংগৃহীত
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি পক্ষ দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে চায়। তারা বিএনপিকে সরিয়ে আবার ফ্যাসিস্ট সরকার আনতে চায়। ছাত্র রাজনীতিতে যারা উশৃঙ্খল আচরণ চালু করেছে, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। 

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এতে দলীয় অঙ্গ সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। 

মির্জা ফখরুল বলেন, ‘‘একটি পক্ষ বিএনপিকে রাজনীতি থেকে দুরে সরাতে চেয়েছে। জামায়াতের আমির বলেছেন- আমরা নাকি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছি। আমি তার বক্তব্যের নিন্দা ও প্রত্যাখ্যান করছি। কারণ এ নির্বাচন যে সুষ্ঠু হয়েছে তা দেশ-বিদেশে স্বীকৃত। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তারা আবার একটি ফ্যাসিস্ট সরকার আনতে চায় কি না তা দেখতে হবে।’’ 

তিনি জানান, আগামী ১ মে শ্রমিক দিবস উপলক্ষে দুপুরে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

তিনি বলেন, ‘‘আমরা মনে করি সেদিন হবে আমাদের আগামীর রাজনীতির গতিপথ নির্ণয়ের শপথ নেওয়ার দিন।’’

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ