ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগ থানায় ছাত্রদল-শিবির পাল্টাপাল্টি ধাওয়া, সাংবাদিকসহ আহত কয়েকজন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ১০:২৬:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ১০:৩৭:০২ অপরাহ্ন
শাহবাগ থানায় ছাত্রদল-শিবির পাল্টাপাল্টি ধাওয়া, সাংবাদিকসহ আহত কয়েকজন ​ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় থানার ভেতরে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

এ ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনায় ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরসহ সাংবাদিক সমিতির কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে রাজধানীর শাহবাগ থানায় এ ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলে দেয়াললিখনকে কেন্দ্র করে এ উত্তেজনার সূত্রপাত হয় বলে জানা গেছে।

বাংলা স্কুপ/ডেস্ক /এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ