ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকট উত্তরণে মন্ত্রীদের আরও তৎপর হতে হবে: রিজভী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৫:০১:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৫:০১:৪০ অপরাহ্ন
জ্বালানি সংকট উত্তরণে মন্ত্রীদের আরও তৎপর হতে হবে: রিজভী ​পুরনো ছবি
গ্রামাঞ্চলে অতিরিক্ত লোডশেডিং হলেও এর জন্য বিএনপি সরকার কোনোভাবেই দায়ী নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারুশিল্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গ্রামে মারাত্মক লোডশেডিং হচ্ছে। জ্বালানি সংকট উত্তরণে মন্ত্রীদের আরও তৎপর হতে হবে। এটি একটি আন্তর্জাতিক সংকট, এজন্য বিএনপি সরকার দায়ী নয়।

তিনি বলেন, জ্বালানি সংকটের জন্য বিএনপির কোনো ব্যর্থতা নেই। বাস্তবতার প্রয়োজনে জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে।

অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট আমলে রাষ্ট্রীয় পদক নিয়ে নিম্নমানের রাজনীতিকরণ হয়েছে। পুরস্কার প্রদানে কোনো মান রক্ষা হয়নি।

এসময় কাজী নজরুল ইসলামকে আওয়ামী লীগ আমলে যথাযথভাবে স্বীকৃতি দেয়া হয়নি বলেও মন্তব্য করেন রিজভী।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ