ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এপ্রিল মাসেই বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কিনছে সরকার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৩:০৭:১১ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৪:৫৭:৫৭ অপরাহ্ন
এপ্রিল মাসেই বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কিনছে সরকার ​ছবি: সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ আগামী ৩০ এপ্রিলের মধ্যে কেনা হবে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো ও বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানোর লক্ষ্যে বিমান বাংলাদেশের জন্য বোয়িংয়ের কাছ থেকে এসব উড়োজাহাজ কেনার বিষয়টি আলোচনায় ছিল গত কয়েক মাস ধরে।

এ সময় এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে এবং এই টার্মিনালের হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান।

এ ছাড়া, কক্সবাজার বিমানবন্দরে দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালুর কথাও জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী।

এদিকে, বৈঠকে বিমানের অতীতের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ