ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​ইরান-পাকিস্তান ফোনালাপ, যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৮:০১:১০ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৮:৩৪:১২ অপরাহ্ন
​ইরান-পাকিস্তান ফোনালাপ, যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। ফাইল ছবি। সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এক ফোনালাপে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন।

রোববার (১৯ এপ্রিল) ইরানের তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতা সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা ও মতবিনিময় করেছেন।

এর আগে, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ‘ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার জন্য মার্কিন আলোচকরা সোমবার পাকিস্তানে যাবেন।’

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ