ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে আগ্রহী জার্মানির অ্যারোডাটা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৫:০৭:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৫:০৮:২৩ অপরাহ্ন
​বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে আগ্রহী জার্মানির অ্যারোডাটা ​ছবি: সংগৃহীত
জার্মান কোম্পানি অ্যারোডাটা বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে রাষ্ট্রদূত বর্তমান বাংলাদেশ সরকারের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা বজায় রাখার জন্য জার্মানির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তারা বাংলাদেশ ও জার্মানির দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বিমান পরিবহন খাতে সহযোগিতা আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করে।

বৈঠকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ