ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টে রুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৪:৫৯:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৪:৫৯:০৪ অপরাহ্ন
​গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টে রুল ​ফাইল ছবি
রাজধানীসহ সারা দেশে গৃহকর্মীদের রেজিস্ট্রেশন কেন বাধ্যতামূলক করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (১৯ এপ্রিল) রিটকারীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশীষ রায়ের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন।

গৃহকর্মী ও গৃহকর্তা উভয়ের সুরক্ষা নিশ্চিত করতে জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করেন আইনজীবী খাদিজাতুল কোবরা।

রিটে বলা হয়, সম্প্রতি মোহাম্মদপুরে গৃহকর্মীর হাতে মা-মেয়ের জোড়া খুন এবং উত্তরায় বৃদ্ধ দম্পতিকে চেতনা-নাশক খাইয়ে চুরির মতো ঘটনা ঘটেছে। কিন্তু সঠিক পরিচয় ও নিবন্ধন না থাকায় অপরাধীদের দ্রুত শনাক্ত করতে পারেনি পুলিশ।

রিটে আরও বলা হয়, নিবন্ধনের অভাবে অনেক গৃহকর্মীরাও তাদের ন্যায্য অধিকার ও মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে নির্যাতনের শিকার হচ্ছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ