প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) উন্নয়ন শাখা-২ এর উপ-ব্যবস্থাপক (অর্থ) মো. আবু কায়সার।
গত ৮ এপ্রিল
'আমার টাকায় হজ করব, মন্ত্রণালয় বাধা দেওয়ার কে?' শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে বাংলাস্কুপ। পরদিন ৯ এপ্রিল মো. আবু কায়সার রেজিস্ট্রি ডাকযোগে প্রতিবাদলিপি পাঠান, যা সম্প্রতি বাংলাস্কুপ কর্তৃপক্ষের হাতে আসে।
প্রতিবাদলিপিতে অভিযোগ করা হয়, প্রকাশিত প্রতিবেদনে যেসব বক্তব্য, ইঙ্গিত ও অভিযোগ উপস্থাপন করা হয়েছে, তা মানহানিকর, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত। মো. আবু কায়সার এ-ও অভিযোগ করেন যে, বাংলাস্কুপের কোন প্রতিবেদকের সঙ্গে তাঁর কোন দিন কোন সময় কথা হয়নি। তিনি বাংলাস্কুপের কোনো সাংবাদিককে চেনেন না বলেও দাবি করেন।
প্রতিবেদকের বক্তব্য
মো. আবু কায়সারের বক্তব্য প্রত্যাখান করেছেন বাংলাস্কুপের প্রতিবেদক। তিনি বলছেন, আবু কায়সারের সঙ্গে মুঠোফোনে তাঁর দুই দফায় মোট আট মিনিটের বেশি সময় কথা হয়েছে। তিনি অনেক কথাই বলেছেন, যা অপ্রাসঙ্গিক হওয়ায় প্রতিবেদনে সন্নিবেশিত করা হয়নি। প্রয়োজন পড়লে ফোনালাপের বিস্তারিত তুলে ধরা হবে। বাংলাস্কুপের প্রতিবেদক আরো বলেন, উপযুক্ত নথিপত্রের ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এখানে বিভ্রান্তিকর বা একপেশে কোনো বক্তব্য প্রচার করা হয়নি।
এদিকে, বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে ডিপিডিসি কর্তৃপক্ষের কাছে মো. আবু কায়সারের বহিঃবাংলাদেশ ছুটি মঞ্জুরের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানা যায়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে