ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় দিনে ১৪টি ফ্লাইটে হজে যাচ্ছেন ৫৭৫৬ যাত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১১:৩৪:৫৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ১১:৩৪:৫৯ পূর্বাহ্ন
দ্বিতীয় দিনে ১৪টি ফ্লাইটে হজে যাচ্ছেন ৫৭৫৬ যাত্রী ফাইল ছবি
চলতি মৌসুমের হজযাত্রার দ্বিতীয় দিন আজ রোববার। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যাত্রীদের এই যাত্রা মক্কা নগরীর পবিত্র কাবা ঘর।

রোববার (১৯ এপ্রিল) দিনব্যাপী সৌদি আরবের উদ্দেশ্যে ৫ হাজার ৭৫৬ জন হজ যাত্রী নিয়ে ১৪টি ফ্লাইট পরিচালিত হচ্ছে।

এরইমধ্যে রাত থেকে সকাল পর্যন্ত ৪টি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে গেছে। দিনের অন্যান্য সময়ে যারা যাত্রা করবেন তারা হজ ক্যাম্পে তাদের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছেন।

এ বছর নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে শতভাগেরই ভিসা সম্পন্ন হয়েছে। এবারের ব্যবস্থাপনা নিয়ে প্রথমদিকে অনেকে সন্তুষ্টির কথা জানালেও আজ খাবার নিয়ে ব্যাপক অভিযোগ তুলে ধরেন হজ যাত্রীরা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ