জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৮-০৪-২০২৬ ০৩:২৭:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৪-২০২৬ ০৩:২৭:৪৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে। পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হলেও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।
শেখ রবিউল আলম বলেন, ‘পেট্রল পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হলেও কৃত্রিম চাহিদা ও সংকট তৈরি করা হচ্ছে। যার প্রমাণ মজুদ করা হাজার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।’
তিনি বলেন, ‘জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে, সংকট নেই। চ্যালেঞ্জ আছে, সরকার সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে।
এ সময় হরমুজ প্রণালি পার হতে না পারা বাংলাদেশি জাহাজ ‘জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে বলে জানান তিনি।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স