ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​মোমবাতি বিতরণ করে হাসনাত আবদুল্লাহর প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০১:২৭:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০১:২৭:১৬ অপরাহ্ন
​মোমবাতি বিতরণ করে হাসনাত আবদুল্লাহর প্রতিবাদ ​ছবি: সংগৃহীত
তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে মোমবাতি বিতরণ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ সময় সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে স্থানীয়দের মাঝে মোমবাতি বিতরণের মাধ্যমে তিনি এই অভিনব প্রতিবাদ জানান।

হাসনাত বলেন, বর্তমান জ্বালানি সংকটের বাস্তব পরিস্থিতি সরকার স্বীকার করছে না। সংসদে বারবার বলা হচ্ছে- দেশে তেলের কোনো অভাব নেই, অথচ বাস্তবে মানুষ সারাদিন বিদ্যুৎ পাচ্ছে না। তিনি নিজের সংসদে এ বিষয়ে প্রশ্ন করে কোন যথাযথ উত্তর পাননি।

​স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে লোডশেডিংয়ের মাত্রা চরমে পৌঁছানোয় সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিশু ও বৃদ্ধদের ভোগান্তি এখন চর‌মে। শিক্ষার্থীদের পড়াশোনা থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এমন পরিস্থিতিতে সংসদ সদস্যের এই ব্যতিক্রমী প্রতিবাদকে সাধুবাদ জানিয়ে দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবি জানান।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ