ঢাকা , মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি বিভাগ

রাশিয়ান জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের 'ছাড়' সংক্রান্ত সংবাদ ভিত্তিহীন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১০:৩৩:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১০:৩৫:২০ অপরাহ্ন
রাশিয়ান জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের 'ছাড়' সংক্রান্ত সংবাদ ভিত্তিহীন ​ছবি: সংগৃহীত
বাংলাদেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নতুন ৬০ দিনের ছাড় দেওয়ার বিষয়ে কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন বলেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কোনো অনুমোদিত কর্মকর্তা কোনো গণমাধ্যমকে কোনো তথ্য, নিশ্চিতকরণ বা মন্তব্য দেননি।

শুক্রবার (১৭ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ১১ এপ্রিল ২০২৬ হতে ৯ জুন ২০২৬ পর্যন্ত কথিত ৬০ দিনের ছাড় অথবা রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল আমদানির কোনো পরিকল্পনা সম্পর্কে এ বিভাগ কোনো সংবাদমাধ্যম বা সাংবাদিককে কোনো তথ্য প্রদান করেনি।

বিভাগ আরও স্পষ্ট করতে চায় যে, রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ছাড় সংক্রান্ত বিষয় কিংবা বাংলাদেশ কর্তৃক রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল ক্রয়ের কোনো প্রস্তাব, সিদ্ধান্ত বা ব্যবস্থা সম্পর্কে বিভাগের কাছে কোনো সরকারি তথ্য, হালনাগাদ তথ্য বা যোগাযোগ নেই।

অতএব, এ বিভাগের কর্মকর্তাদের নামে প্রকাশিত এ ধরনের সংবাদ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক প্রদত্ত কোনো অনুমোদিত তথ্যের ভিত্তিতে নয়। এ বিভাগের নামে সংবেদনশীল তথ্য প্রকাশ জাতীয় জ্বালানি নীতি ও আন্তর্জাতিক সম্পৃক্ততার ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ