ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​পাম্পে তেল নিতে এসে জরিমানা গুনলেন তিন মোটরসাইকেল চালক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৬:৩৯:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৬:৩৯:১৫ অপরাহ্ন
​পাম্পে তেল নিতে এসে জরিমানা গুনলেন তিন মোটরসাইকেল চালক সংবাদচিত্র: সংগৃহীত
 রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় কফিল ফিলিং স্টেশনে ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলে তেল নিতে আসা তিন চালককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলতদিয়া কফিল ফিলিং স্টেশনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান বলেন, তিন মোটরসাইকেল চালকের কাছে ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে একই আইনের ধারা ৬৬ অনুযায়ী এক হাজার টাকা করে সর্বমোট তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ