ডিএসইর বাজার মূলধন হারাল ৩ হাজার কোটি টাকা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-০৪-২০২৬ ১২:১৭:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৪-২০২৬ ১২:১৭:০৯ অপরাহ্ন
ফাইল ছবি
সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ৩ হাজার ৩১ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই):
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৪৪ শতাংশ বা ৩ হাজার ৩১ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৬৩১ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৭ লাখ ৮৮ হাজার ৬৬২ কোটি টাকা।
চলতি সপ্তাহে ডিএসইতে একটি বাদে কমেছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৮৬ পয়েন্ট বা ০.০২ শতাংশ। ডিএসই-৩০ সূচক কমেছে ১১.৯৮ পয়েন্ট বা ০.৬০ শতাংশ। তবে ডিএসইএস সূচক বেড়েছে ৩.২৬ পয়েন্ট বা ০.৩১ শতাংশ।
ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ২৭৩ কোটি ১৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৪৮ কোটি ২৬ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৭৫ কোটি ১০ লাখ টাকা।
তবে প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৪৮ কোটি ৬৪ লাখ টাকা বা ২২.২০ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৮১৮ কোটি ২৯ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৬৬৯ কোটি ৬৫ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১৩টি কোম্পানির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই):
এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসআই যথাক্রমে ০.০৮ শতাংশ ও ০.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৭৬১.৭৩ পয়েন্টে ও ৮৯৭.৭৪ পয়েন্টে।
আরও পড়ুন: ব্যবসায়ীরা ব্যাংকঋণের ওপর বেশি নির্ভরশীল, আইপিও আসছে না পুঁজিবাজারে
এছাড়া সিএসই-৫০ সূচক কমেছে ০.৪৬ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১১১২.৬৫ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ০.০৬ শতাংশ ও সিএসসিএক্স ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৯৭৬.২১ পয়েন্টে ও ৯০৪০.৪৮ পয়েন্টে।
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৭২ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ২৪৩ কোটি ৪৩ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৯৩ কোটি ৭১ লাখ টাকা।
সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির কোম্পানির শেয়ার দর।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স