ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​৩১০০ লিটার জ্বালানি তেল মজুদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৩:০১:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৩:০১:১৮ অপরাহ্ন
​৩১০০ লিটার জ্বালানি তেল মজুদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা ​ছবি: সংগৃহীত
নেত্রকোণার সদর উপজেলায় ৩ হাজার ১০০ লিটার ডিজেল মজুত করার দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে মজুতকৃত ডিজেল জব্দ করে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নেত্রকোণা সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ।

আদালত সূত্র জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে ঠাকুরাকোণা বাজারের ‘মেসার্স শংকর সাহা এন্টারপ্রাইজ’ ও ‘মেসার্স রাজিব ট্রেডার্স’কে দুটি পৃথক মামলায় মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

এসময় প্রতিষ্ঠান দুটি থেকে ৩ হাজার ১০০শ লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৫ হাজার টাকা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, জেলায় জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে পুলিশ ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ