নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোলসহ আটক ৩
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৪-২০২৬ ০১:০২:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৪-২০২৬ ০১:০২:৩০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১২০০ লিটার পেট্রোল ও একটি নীল রঙের পিকআপ গাড়িসহ ৩ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি বসতবাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ১২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি নীল রঙের পিকআপ গাড়িও জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নোয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়নপুর এলাকার মো. শাহ জাহানের ছেলে মো. মুসফিকুর রহমান মাহি (১৯), একই এলাকার জালাল উদ্দিননের ছেলে মাহমুদুল হাসান (২৬) ও পৌরসভার ১ নং ওয়ার্ডের মৃত ফজলুল হকের ছেলে মো. মঞ্জুর আলম (৫৩)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এমন অভিযান অব্যাহত থাকবে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স