ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা নাকচ করলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০৫:১২:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০৭:৪১:৪৬ অপরাহ্ন
​যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা নাকচ করলেন ট্রাম্প ​ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছেন না। ‘যুদ্ধ শেষের দিকে’ আসায় একটি সমঝোতামূলক চুক্তিকেই তিনি ‘সেরা বিকল্প’ হিসেবে বর্ণনা করেছেন।

এবিসি নিউজের একজন সংবাদদাতার সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, আমি যুদ্ধবিরতি বৃদ্ধির কথা ভাবছি না। এমনকি আমি এটাকে প্রয়োজনীয়ও মনে করি না। আপনারা সামনে দুটি চমৎকার দিন দেখতে যাচ্ছেন।

তিনি বলেন, একটি চুক্তি হলে তা ইরানকে পুনর্গঠনের সুযোগ দেবে। দেশটির শাসনব্যবস্থার মধ্যে পরিবর্তন আনার দাবিও করেন তিনি।

‘যা–ই হোক না কেন, আমরা চরমপন্থীদের সরিয়ে দিয়েছি’ উল্লেখ করে ট্রাম্প বলেন, আলোচনা চললেও যুদ্ধ এখন ‘শেষের কাছাকাছি’।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ