ইরানে ৩৫ মোসাদ এজেন্ট গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৫-০৪-২০২৬ ০৪:৫৮:০২ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৪-২০২৬ ০৫:২০:৫৮ অপরাহ্ন
প্রতীকী ছবি
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দেশজুড়ে অভিযান চালিয়ে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩৫ ব্যক্তিকে গ্রেপ্তার করার দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাতে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দেশের মোট ছয়টি প্রদেশে অভিযান চালিয়ে এই ব্যক্তিদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কেবল মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত ব্যক্তিরাই নয়, বরং অস্ত্র পাচারকারী এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরাও রয়েছে বলে মন্ত্রণালয় দাবি করেছে।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার লক্ষ্যে এই গোষ্ঠীগুলো সক্রিয় ছিল। তবে আটকদের পরিচয় বা তাদের সুনির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই গণগ্রেপ্তারের ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তায় নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।
সূত্র: আলজাজিরা।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স