যুবশক্তির আহ্বায়ক
যুবদলকে দিয়ে মব তৈরি করে হাসনাতকে হেনস্তা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-০৪-২০২৬ ০১:৪৭:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৪-২০২৬ ০১:৪৯:১৬ অপরাহ্ন
যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর ওপর যুবদলকে দিয়ে পরিকল্পিতভাবে মব সন্ত্রাস তৈরি করে হেনস্তা করা হয়েছে বলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম।
বুধবার (১৫ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি প্রতিবাদ জানান।
তারিকুল ইসলাম বলেন, গতকাল হাসনাত আবদুল্লাহ চট্টগ্রামে যার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি বিএনপিরই সাবেক নেতা মনজুর আলম। যিনি বিএনপির রাজনীতি করার আগে ২০০৯ সাল পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করেছেন।
তিনি ২০১০ সালে বিএনপির মেয়র প্রার্থী হয়েছেন, এমনকি ২০১৫ সালেও বিএনপির মনোনয়ন পেয়েছেন। যখন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিল করেছেন। চট্টগ্রামের বিএনপির কেন্দ্রীয় নেতারা তো প্রতিনিয়ত তার সঙ্গে সব ধরনের যোগাযোগ ও মিটিং করেছেন।
আজকে হঠাৎ করে তাকে ‘দোসর’ তকমা দিয়ে তার সঙ্গে দেখা করতে যাওয়া জুলাই গণঅভ্যুত্থানের নেতা হাসনাত আবদুল্লাহ এমপির ওপর যুবদলকে দিয়ে পরিকল্পিতভাবে মব সন্ত্রাস তৈরি করে তাকে হেনস্তা করা হয়েছে।
একজন নির্বাচিত সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের নেতার বিরুদ্ধে যুবদলকে দিয়ে মব সন্ত্রাস তৈরি করে বিএনপি প্রমাণ করলো তারা রাজনৈতিকভাবে কতটা অসহিষ্ণু।
এই মব সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান যুবশক্তি আহ্বায়ক তারিকুল ইসলাম।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাসায় যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সেখানে তোপের মুখে পড়েন তিনি। বাসভবনের সামনে অবস্থান নেয়া একদল লোক, যারা নিজেদের জুলাইযোদ্ধা বলে পরিচয় দেন বলে জানা যায়।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স