কাউয়ার চরে ভেসে এলো ৪০ কেজি ওজনের মৃত কচ্ছপ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-০৪-২০২৬ ০১:৩২:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৪-২০২৬ ০১:৩২:৩৭ অপরাহ্ন
ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় কাউয়ার চর সমুদ্র সৈকতে বিশালকায় আকৃতির একটি মৃত কচ্ছপ ভেসে আসল। প্রায় ৪০ কেজি ওজনের মৃত কচ্ছপটি বুধবার ভোরে সৈকতের ঝাউবাগান এলাকায় ভেসে এসেছে। এটি অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ বলে পরিবেশ কর্মীরা ধারণা করছেন।
কুয়াকাটা উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন সদস্য আঃ জলিল প্রথম কচ্ছপটি দেখতে পান। তিনি ডলফিন রক্ষা কমিটির সদস্যদের অবহিত করেন। কচ্ছপটির শরীরে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে জেলেদের জালে আটকে সামুদ্রিক এই প্রাণির মৃত্যু হয়েছে।
পরিবেশ কর্মী আবুল হোসেন রাজু বলেন,বারবার এভাবে সামুদ্রিক প্রাণীর মৃত্যু উদ্বেগজনক। উপকূলীয় পরিবেশ রক্ষায় এখনই কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বন বিভাগ মহিপুর রেঞ্জের কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কচ্ছপটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হবে।
পরে ডলফিন রক্ষা কমিটি, বন বিভাগ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মৃত কচ্ছপটিকে মাটি চাপা দিয়েছেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স