ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ টাকার জন্য চাচিকে খুন

আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১১:৫৪:০৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১১:৫৪:০৩ পূর্বাহ্ন
১০ টাকার জন্য চাচিকে খুন ফাইল ছবি
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ১০ টাকার জন্য চাচি আয়েশা খাতুনকে (৪০) হত্যা করেছে ভাতিজা তৌহিদ হোসেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুন কৈয়ারচালা এলাকার তারা মিয়ার স্ত্রী। আর তৌহিদ হোসেন তারা মিয়ার আপন ভাই লাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ১০ টাকা নিয়ে দুই শিশুর মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। একপর্যায়ে এটি বড়দের ঝগড়ায় রূপ নেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তোহিদের হাতে থাকা ধারালো অস্ত্র (ডেগার) দিয়ে চাচিকে এলোপাথারী আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ রাতেই আয়শা খাতুনের হত্যাকারীকে গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, আমি ঘটনাস্থলেই আছি। পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ