পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চেয়ে জাতিসংঘে ইরানের চিঠি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৪-০৪-২০২৬ ০৭:২৪:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৪-২০২৬ ০৭:২৫:২৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে হামলায় অংশ নেওয়ার অভিযোগে পাঁচটি আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। দেশটির অভিযোগ, আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলায় অংশ নিয়েছে বা সহায়তা করেছে।
সোমবার (১৩ এপ্রিল) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জামাল ফারেস আলরোওয়াই-এর কাছে পাঠানো চিঠিতে এই দাবি করে জাতিসংঘে ইরানের দূত আমির সাঈদ ইরাভানি।
চিঠিতে বলা হয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান—এই পাঁচটি দেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সাহায্য করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তাদের কারণেই ইরানে হামলা করা সম্ভব হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, যুদ্ধের সময় ইরানের যে ক্ষতি হয়েছে, তার জন্য এসব দেশকে দায়ী করা উচিত এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে।
প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান।
এদিকে, পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রায় ২১ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হয়, যা রোববার ভোরে শেষ হয়। তবে আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স