ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০৭:১২:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০৭:১২:৩৮ অপরাহ্ন
​দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ
স্ত্রী ‘চা দিতে দেরি করায়’ এক ব্যক্তি তার দুই মাস বয়সি শিশুকে বিছানা থেকে আছাড় মেরে খুন করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পর থেকে ওসমান গণি (২৮) নামের ওই ব্যক্তি পলাতক রয়েছেন। শিশুটির চাচা মো. রুম্মানকে (২৫) আটক করেছে পুলিশ।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, “সকালে ‍দুই মাস বয়সি শিশুটিকে নিয়ে তার মা খাটে বসে ছিলেন। এসময় শিশুটির বাবা ওসমান গণি তাকে ও তার ভাইকে চা দিতে স্ত্রীকে বলেন।

“চা দিতে দেরি করায় ওসমান গণি ক্ষিপ্ত হয়ে শিশুটিকে খাট থেকে নিয়ে দুই বার মাটিতে আছাড় দেয়।”

পরিবারের সদস্যরা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ কর্মকর্তা তারেক আজিজ।

এ ঘটনার পরপর শিশুটির বাবা ওসমান গণি পালিয়ে গেছেন জানিয়ে তিনি বলেন, “প্রতিবেশীদের ভাষ্য, রুম্মান তার ভাইকে মাইক্রোবাসে করে নিয়ে কোথাও রেখে বাড়িতে আসেন। ওসমানের খোঁজ পেতে রুম্মানকে আটক করা হয়েছে।”

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ