ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​ঋষিজ শিল্পীগোষ্ঠীর বর্ষবরণ অনুষ্ঠানে ফকির আলমগীরকে স্মরণ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০২:৫৯:১২ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০২:৫৯:১২ অপরাহ্ন
​ঋষিজ শিল্পীগোষ্ঠীর বর্ষবরণ অনুষ্ঠানে ফকির আলমগীরকে স্মরণ ​ছবি: সংগৃহীত
বর্ণিল আয়োজনে বাংলা নতুন বছর ১৪৩৩-কে বরণ করেছে ঋষিজ শিল্পীগোষ্ঠী। এবারের আয়োজনটি উৎসর্গ করা হয় একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি গণসংগীতশিল্পী ও ঋষিজের প্রতিষ্ঠাতা ফকির আলমগীরের স্মৃতির প্রতি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর ভাসানী সড়কের শিশুপার্ক প্রাঙ্গণে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। 

এ উপলক্ষে ভোর সাড়ে ৭টায় ঋষিজ শিল্পীগোষ্ঠীর উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

এরপর ‘স্পন্দন’ শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় উদ্বোধনী নৃত্য। 

বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আমন্ত্রিত বিশেষ অতিথিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সংগীতশিল্পী খুরশীদ আলম ও রফিকুল আলম।

সভাপতিত্ব করেন ঋষিজ শিল্পীগোষ্ঠীর সভাপতি বেগম সুরাইয়া আলমগীর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফকির সিরাজ, মাহফুজা আক্তার মিরা ও ফকির মিজানুর রহমান।

দিনব্যাপী এই আয়োজনে দলীয় সংগীত পরিবেশন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী ও বহ্নিশিখা। 

একক সংগীত পরিবেশনায় দর্শক মাতান খুরশীদ আলম, রফিকুল আলম, আবু বকর সিদ্দিক, বিমান চন্দ্র বিশ্বাস, ফাহিম হোসেন চৌধুরী, সমড় বড়ুয়া, ফকির মাসুক আলমগীর, সোমা রায় ও আবিদা রহমান সেতু।

এছাড়া শান্তা সরকার, মালতি সরকার, বুলবুল, শামীম ছালাম ও দেলোয়ার হোসেন (বাউল) তাদের পরিবেশনা তুলে ধরেন।

গানের পাশাপাশি ছিল আবৃত্তির বিশেষ পর্ব। এতে অংশ নেন আবৃত্তিশিল্পী স্বর্ণা সরকার ও মাসুম আজিজুল বাশার। ‘স্পন্দন’ শিল্পীদের মনোমুগ্ধকর দলীয় নৃত্য দর্শকদের বিশেষ প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠান আয়োজকরা জানান, বাঙালির হাজার বছরের কৃষ্টি ও ঐতিহ্যকে ধারণ করতেই প্রতি বছরের মতো এবারও এই বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়েছে। ফকির আলমগীরের অনুপস্থিতিতে তার চেতনাকে লালন করেই এগিয়ে যাচ্ছে সংগঠনটি।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ