ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​জ্বালানি নিয়ে এলো দুই জাহাজ, পথে আরও তিনটি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৪:২২:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৬:৩০:৪০ অপরাহ্ন
​জ্বালানি নিয়ে এলো দুই জাহাজ, পথে আরও তিনটি ​ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বোঝাই ‌দুইটি জাহাজ পৌঁছেছে। একই সঙ্গে আরও অন্তত তিনটি গ্যাসবাহী জাহাজ আসার কথা রয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।

তিনি জানান, শনিবার (১১ এপ্রিল) রাতে মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে এসেছে ‘ডিএল লিলি’। এ ছাড়া ভারত থেকে এলপিজি নিয়ে এসেছে ‘গ্যাস ক্যারেজ’। জাহাজ দুইটি বহির্নোঙরের চার্লি ও ব্রাভোতে অবস্থান করছে।

আজ যুক্তরাষ্ট্র থেকে এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) নিয়ে আসার কথা রয়েছে ‘কংটং’। সোমবার মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আসবে ‘পল’।

১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে এলএনজি নিয়ে দেশে ঢুকবে ‘মারান গ্যাস হাইড্রা’। ১৮ এপ্রিল আসবে এলএনজিবাহী ‘লবিটো’।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব কাটাতে বিভিন্ন দেশ থেকে তেল-গ্যাস আমদানি করছে সরকার।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ