ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১১:৪৯:৪২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১১:৫৭:১৭ পূর্বাহ্ন
হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ছবি: সংগৃহীত
প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হলেন সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (১২ এপ্রিল) সকালে নগর ভবনে  হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী আয়োজনে এ আহ্বান জানান তিনি।

গত ৫ এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় শুরু হয় জরুরি টিকাদান কর্মসূচি। আজ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পাশাপাশি ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে হামের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ২০ এপ্রিল সারা দেশে একযোগে শুরু হবে টিকা কার্যক্রম।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮০ জন। এসময় এ রোগে মারা গেছে ১ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৪৫ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে মারা গেছে ২৪ শিশু। হামে আক্রান্ত শিশুর সংখ্যা ২ হাজার ৪৮৯। আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ৪৬৩। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৭ হাজার ২২ শিশু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আগে হামের টিকা নেয়া থাকলেও ৬ মাস থেকে ৫৯ মাসের সব শিশুদের হামের টিকা দিতে পারবে। তবে যাদের জ্বর কিংবা হাসপাতালে ভর্তি, তাদের অসুস্থ অবস্থায় টিকা নেয়া যাবে না।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ