ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের নেতাদের শুধু আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-০৪-২০২৬ ১২:২২:১৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১১-০৪-২০২৬ ১২:২৩:২৫ পূর্বাহ্ন
ইরানের নেতাদের শুধু আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে: ট্রাম্প ​ছবি: সংগৃহীত
ইরানের কোনো শক্ত অবস্থান নেই এবং দেশটির নেতাদের কেবল আলোচনার স্বার্থেই ‘বাঁচিয়ে রাখা হয়েছে’—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১০ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ট্রাম্প লেখেন, ইরানিরা সম্ভবত বুঝতে পারছে না যে, কিছু সময়ের জন্য হরমুজ প্রণালি অবরুদ্ধ করে বিশ্বকে জিম্মি করা ছাড়া তাদের কোনো শক্ত অবস্থান নেই। তারা (ইরানের নেতারা) কেবল আলোচনার জন্যই টিকে আছে।

এর আগে ইরানকে নিয়ে আরেকটি পোস্টে ট্রাম্প বলেন, ইরানিরা দক্ষ যোদ্ধার চেয়ে ভুয়া প্রচারণা চালানো ও গণযোগাযোগে বেশি পারদর্শী।

এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সম্ভাব্য আলোচনার প্রসঙ্গ টেনে ট্রাম্প ইঙ্গিত দেন, আলোচনা ব্যর্থ হলে ইরানে পুনরায় হামলা চালানো হতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বোঝা যাবে কী হতে যাচ্ছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধজাহাজগুলো পুনরায় আধুনিক অস্ত্রে সজ্জিত করছে।

ট্রাম্প বলেন, আমরা আমাদের জাহাজগুলো সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত করছি—যেগুলো আগে ব্যবহৃত অস্ত্রের চেয়েও উন্নত। প্রয়োজনে সেগুলো ব্যবহার করা হবে, এবং তা অত্যন্ত কার্যকরভাবেই।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ